বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কুমিল্লায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার দাউদকান্দিতে আগুনে পুড়ে মারা গেছেন মা সালেহা বেগম (৩০) ও মেয়ে ফারজানা আক্তার (১২)। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগরে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সালেহা বেগম ওই গ্রামের কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী। তাদের মেয়ে ফারজানা আক্তার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

দাউদকান্দি মডেল থানার ওসি মুহা. নজরুল ইসলাম বলেন, আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ