বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অবৈধ ট্রলিচাপায় মুক্তিযোদ্ধা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে অবৈধ ট্রলির চাপায় বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল করিম (৭০) নিহত হয়েছে। নিহত মুন্সি রেজাউল করিম পূয়ালী মাদারীপুর গ্রামের মৃত্যু মুন্সি রফিজ উদ্দিন আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাদারীপুর থেকে মোটরসাইকেল চালিয়ে আসার সময় ইটেরপুল-পাথরিয়ারপাড় সড়কের সানমুন্দি নামক স্থানে অপরদিক থেকে আসা ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্সি রেজাউল করিম নিহত হয়।

ঘটনার সাথে সাথে ট্রলিচালক ট্রলি ফেলে পালিয়ে যায়। তবে ট্রলি চালক ও মালিকের সন্ধান ও নাম ঠিকানা পায়নি পুলিশ। এ ঘটনায় নিহতের গ্রামের বাড়ি ও ভূরঘাটা বাজারের বাড়িতে চলছে শোকের মাতম চলছে।

তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং কর্ম জীবনে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ছিলেন। খবর পেয়ে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান ঘটনাস্থলে আসেন। সেখান থেকে মোটরসাইকেল ও নছিমনটি জব্দ করেন।

ওসি মো. হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ