বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মাদরাসা নির্মাণের জন্য জমি দান করলেন হিন্দু নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের পূর্বাঞ্চলীয় এক হিন্দু সমাজসেবক মাদরাসা নির্মাণের জন্য জমি দান করেছেন। হিন্দু নারীর এই পদক্ষেপের জন্য মুসলমানসহ এই অঞ্চলের সকল জনগণ ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। নেপালের পূর্বাঞ্চলীয় চাপা অঞ্চলে এই সমাজসেবক বসবাস করেন। সম্প্রতি তিনি মুসলিম শিশুদের জন্য একটি মাদ্রাসা নির্মাণের জন্য একখণ্ড জমি দান করেছেন।

বিষ্ণুমায়া প্রসাইন নামে এক সমাজকর্মী মাদরাসা নির্মাণের জন্য ১৫ লাখ রুপির একখণ্ড জমি অনুদান করেছেন। মাদরাসার প্রধান আফারুজ খান বলেছিলেন, মাদরাসার জন্য প্রয়োজনীয় বাকী জমি অল্প মূল্যে ক্রয় করে দ্রুত এর নির্মাণকাজ শুরু করা হবে।

মাদরাসাটি চতুর্থ শ্রেণি পর্যন্ত খোলা থাকবে এবং স্থানীয় মসজিদ দ্বারা পরিচালিত হবে। আফারুজ খান বলেন, দ্বাদশ ক্লাস পর্যন্ত মাদ্রাসার কার্যক্রম বর্ধিত করার জন্য দ্বীনী সম্প্রদায়ের দাতাদের আহ্বান জানানো হচ্ছে। এই এলাকায় প্রায় ১৫০টি মুসলিম পরিবার বসবাস কর। জেলার মেয়র বোজরাজ সিতাওয়ালা বলেছেন, এই অঞ্চলে মুসলমানদের কোনও মাদ্রাসা নেই। আর এজন্য এই এলাকায় বসবাসরত মুসলিম শিশুদের শিক্ষার জন্য এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক বিজয়া বড়াল বলেছেন, মাদ্রাসাটি নির্মাণের ক্ষেত্রে হিন্দুদের অবদানের মাধ্যমে নেপালের হিন্দু ও মুসলমানদের মধ্যে সামাজিক সহাবস্থান এবং ধর্মীয় সহনশীলতার পরিচয় ফুটে উঠেছে।

মাদরাসা বোর্ডের প্রধান গতকাল এক অনুষ্ঠানে এই মাদ্রাসা নির্মাণের জন্য যে সকল দাতাগণ অনুদান করেছেন তাদের প্রশংসা করেছেন। তিনি বলেন: হিন্দু সমাজসেবক বিষ্ণুমায়া প্রসাইন মাদ্রাসা নির্মাণের জন্য জমি দান করেছেন এবং এর মাধ্যমে মুসলিম শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না।

ইতোমধ্যে মাদ্রাসাটি নির্মাণের জন্য এক টাকায় দৈনিক অনুদান নামে অভিযান চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে তারা মাদ্রাসাটির নির্মাণ কাজ শেষ করতে আগামী পাঁচ বছরে ১১ কোটি রুপি সংগ্রহ করার পরিকল্পনা গ্রহণ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ