বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পাকিস্তানের অভিযোগ, বিশ্বকে বিভ্রান্ত করছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি বিশ্বকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী এমন অভিযোগ করেছেন।

ইসলামাবাদের পক্ষ থেকে এমন সময় এই মন্তব্য করা হলো যখন নয়াদিল্লি সেখানে অবস্থানরত বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের কাশ্মির পরিদর্শনে নিয়ে যাওয়ার আয়োজন করছে।

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী সোমবার বলেন, ভারত চেষ্টা করছে, বিদেশি কূটনীতিকদের কাশ্মির উপত্যকায় নিয়ে গিয়ে তাদেরকে সেখানকার পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য দিতে। তারা দখলকৃত কাশ্মির পরিস্থিতি নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে।

তিনি আরো বলেন, নয়াদিল্লিতে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের নিয়ে কাশ্মির সফরের আয়োজন করতে যাচ্ছে ভারত, যাতে বিশ্ব সম্প্রদায়কে ভুলপথে পরিচালিত করা যায়। ডন বলছে, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইউরোপিয়ান ও উপসাগরীয় দেশগুলোর কূটনীতিকদের জম্মু-কাশ্মির সফরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে ভারত। এর মাধ্যমে নয়াদিল্লি বিশ্বকে দেখানোর চেষ্টা করছে যে, কাশ্মির উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভারতের বর্তমান হিন্দুত্ববাদী সরকার ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের বিশেষ ধারা বাতিল করে জম্মু-কাশ্মির রাজ্যের মর্যাদা বাতিল করে এবং জম্মু ও কাশ্মির নামে কেন্দ্র শাসিত দুটি অঞ্চলে পরিণত করে।

ওই ঘটনার প্রতিবাদে যাতে বড় ধরনের কোনো আন্দোলন হতে না পারে, সেজন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে ভারত সরকার। কাশ্মিরে প্রায় দেড় বছর ৪-জি ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর সম্প্রতি তা চালু করা হয়েছে।

উল্লেখ্য, কাশ্মিরের পরিস্থিতি দেখাতে এর আগেও বিদেশি কূটনৈতিকদের সফর করিয়েছে ভারত। তবে সেই সফরে কূটনীতিকদের কোনো স্বাধীনতা ছিল না বলে অভিযোগ রয়েছে। এমনকি স্বাধীনতা না থাকায় কোনো কোনো কূটনৈতিক সফরেই যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ