বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তুর্কি দম্পতির আবিস্কৃত ‘ফাইজার টিকা’ নিয়ে ইসরায়েলি গবেষকদের সুসংবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে নতুন সুসংবাদ দিলেন ইসরায়েলের গবেষকরা। তারা বলেন, এই টিকা শুধু করোনামুক্তদের জন্য নয়, বরং যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের জন্যও কার্যকরী। আক্রান্তদের উপসর্গ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই টিকা।

দেশটির ক্ল্যালিট গবেষণা ইন্সটিটিউট এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। খবর স্কাই নিউজ ও সিএনএন’র।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, পরীক্ষাগারের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে বাস্তবেও ফাইজারের ভ্যাকসিন করোনা প্রতিরোধ করতে সক্ষম। প্রায় ১২ লাখ মানুষের ওপর গবেষণা করেছে প্রতিষ্ঠানটি। এর অর্ধেককে ফাইজারের টিকা দেওয়া হয়।

গবেষণায় দেখা গেছে, আক্রান্ত যারা টিকার দুই ডোজ নিয়েছিলেন তাদের মধ্যে উপসর্গ প্রায় ৯৪ শতাংশ কমেছে। গুরুতর অসুস্থতা ৯২ শতাংশ পর্যন্ত কমেছে বলেও গবেষণায় দেখা যায়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ