বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

তুরস্কের সাথে সৌদি-আমিরাতের সম্পর্ক পুনরুদ্ধারের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সাথে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার ও উন্নতিতে ‘প্রকাশ্যে ও একান্তে’ আলোচনা চালাচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার পর নতুন করে তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়নে দেশ দুইটি এই আলোচনা করছে বলে ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

ব্লুমবার্গের ওই প্রতিবেদনে তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই পারস্পরিক বাণিজ্যে বাধা দূর করার বিষয়ে আলোচনা শুরু করেছে। করোনাভাইরাস সংক্রমণে বিমান চলাচল বন্ধ থাকার পর নতুন করে তা শুরুর পর আঙ্কারা ও আবুধাবী এই আলোচনায় অগ্রসর হয়।

প্রতিবেদনে বলা হয়, এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আরববিশ্ব জুড়ে থাকা রাজনৈতিক সংগঠন ও সামাজিক আন্দোলন মুসলিম ব্রাদারহুডকে নিজেদের ক্ষমতার জন্য হুমকি মনে করছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এর বিপরীতে তুরস্ক সংগঠনটিকে গণতান্ত্রিক দল বিবেচনা করে আসছে, যা রিয়াদ-আবুধাবী ও আঙ্কারার মধ্যে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথের পরই এই নাটকীয় পরিবর্তন আসে। ট্রাম্প পরবর্তী নতুন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবে উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলো এই পদক্ষেপ নিয়েছে।

সম্পর্কের ফাটল মেরামতে রফতানি বাজারকে উভয়পক্ষের মধ্যে দর কষাকষির শক্তিশালী ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়। সূত্র : ইয়েনি শাফাক

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ