শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

ফিলিস্তিনের নির্বাচন পর্যবেক্ষণে আসতে কাতারের প্রতি হামাসের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন ‘হামাস’-এর রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়েহ কাতারকে ফিলিস্তিনের নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়াতে অংশ নেওয়ার আহ্বান জানায়।

গতকাল (১৪ ফেব্রুয়ারি) রোববার সংগঠনটির দেওয়া একটি বিবৃতি থেকে জানা যায়, হামাসের রাজনৈতিক নেতা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে এক পত্রের মাধ্যমে ফিলিস্তিনের নির্বাচন পর্যবেক্ষন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানায়৷ চিঠিতে যা তিনি লিখেছেন "আমরা কাতারকে ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার জন্য এবং কাজ করার আহ্বান জানাচ্ছি, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাদেরকেও নির্বাচনী ফলাফলের প্রতি শ্রদ্ধা জানাতে, এবং নির্বাচন পরবর্তী দূর্নীতি ও ওয়াদাখেলাফীর মতো ঘটনার পুনরাবৃত্তি যেনো না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে৷ যেমনটি ২০০৬ সালে ঘটেছিলো৷

তিনি কাতারের প্রতি আরো আহ্বান জানান, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত করা এবং পশ্চিম তীর এবং গাজায় তাদের ন্যায্যতা এবং স্বাধীনতা নিশ্চিত করতে।

ইসমাঈল হানিয়েহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্কের মধ্য দিয়ে কাতারের কাছে ইসরাঈলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান, যেনো দখলদার ইসরাইল নির্বাচনী প্রক্রিয়ায় কোনোরুপ হস্তক্ষেপ এবং দুর্ভিসন্ধি না করতে পারে৷

বার্তায় তিনি কাতারের আমিরকে "মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত সংলাপের ফলাফল সম্পর্কিত বিশদ বিবরণ পেশ করেন৷ যেহেতু মিশর, তুরস্ক এবং রাশিয়ার পাশাপাশি কাতার ও ‘ফিলিস্তিন ইসরাইল চুক্তি’র যামীন একটি দেশ৷

ফিলিস্তিনি দলগুলি গত মঙ্গলবার নির্বাচনের ফাইল নিয়ে আলোচনার জন্য সোমবার কায়রোতে শুরু হওয়া জাতীয় সংলাপটি সমাপ্ত করেছে।
হানিয়েহ তিন ধাপে সাধারণ নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত করার মাধ্যমে তাঁর সংগঠনটির পুনর্মিলনের পথে এগিয়ে যাওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করেন৷

আলজাজিরার বিবৃতিনুসারে সম্প্রতি ফিলিস্তিনের নির্বাচন প্রক্রিয়া তিনটি ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে:
রাষ্ট্রপতি আব্বাস মাহমুদের আদেশ অনুসারে, ২২ শে মে বিধান সভা, ৩১ জুলাই রাষ্ট্রপতি এবং ৩১ আগস্ট জাতীয় কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে়।

বিবৃতিটি আরো জানায়, গতকাল (১৪ফেব্রুয়ারি) ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে যে নির্বাচনী নিবন্ধে নাগরিকদের নিবন্ধন ৮৭শতাংশ ছাড়িয়ে গেছে। নিবন্ধিত ব্যক্তিদের সংখ্যা দুই মিলিয়ন এবং ৪৬৭ হাজারে পৌঁছেছে৷ পরিকল্পনা অনুযায়ী নিবন্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে৷ ফেব্রুয়ারীর ১৬ তারিখের মধ্যে তা শেষ হবে৷

উল্লেখ্য যে, ফিলিস্তিনের সর্বশেষ সংসদীয় নির্বাচন 2006 সালের শুরুর দিকে অনুষ্ঠিত হয়েছিল এতে হামাস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, এর এক বছর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস জিতেছিলেন। সূত্র: আলখলীজ নেট৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ