বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মসজিদে মাইন বিস্ফোরণ: ৩০ তালেবান নিহতের দাবি সেনাবাহিনীর, অস্বীকার তালেবানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ ।।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের একটি মসজিদে মাইন বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান সেনাবাহিনী।

আফগান ন্যাশনাল আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ২৪ জন তালেবান যোদ্ধা এবং ৬ জন মিলিশিয়া রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, উজবেকিস্তানের সীমান্তবর্তী এই প্রদেশের দোলতাবাদ জেলার কিলতান গ্রামে একটি মসজিদে প্রশিক্ষণ অধিবেশন চলাকালীন এই বিস্ফোরণ ঘটে।

তালেবানরা অবশ্য এই দাবি অস্বীকার করে একটি বিবৃতিতে বলেছে, একটি খালি ঘরের ভিতরে একটি মাইন বিস্ফোরণ হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ,আফগান বাহিনীকে পার্শ্ববর্তী শোলগড়া জেলার একটি মসজিদে বিমান ও স্থল অভিযান চালানোর জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন যে এই হামলায় মসজিদের ইমাম নিহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ