বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফেনী মাদরাসাতু রিদওয়ানের মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ মক্কির ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী মাদরাসাতু রিদওয়ানের মুহতামিম, বিশিষ্ট আলেমে দীন মাওলানা হাবিবুল্লাহ মক্কি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রোববার সকাল ৪.৩০ তিনি ইন্তেকাল করেন। জানা যায়, তিনি খাদ্যনালী সঙ্কুচিত হওয়া সংক্রান্ত জটিল সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগছিলেন। গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে সর্বশেষ অন্ত্রে টিউমার ধরা পড়ে। অপারেশন করা হলেও সেটা সাক্সেসফুল হয়নি।

জানা যায়, তিনি খতিবে আজম মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, ওলামা বাজারের হুজুর মাওলানা আবদুল হালিম রাহিমাহুল্লাহ, ওলামাবাজারের আদিব হুজুর, মাওলানা রুহুল আমিন হাফিযাহুল্লাহ, ভাদাদিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা খলিলুর রহমান হাফিযাহুল্লাহ, মরহুম মুফতি রহিমুল্লাহ কাসেমি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মুফতি মাওলানা আবুল হাসান শামসাবাদি ও প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খোরশেদ আলম কাসেমিসহ অসংখ্য আলেমের প্রিয়ভাজন ছিলেন।

এছাড়াও ফেনীর আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন এর আয়োজও করতেন। মিযান ময়দান ও ধলিয়া হাইস্কুল মাঠে বিভিন্ন সময় কেরাত সম্মেলন এর আয়োজক ছিলেন। মৃত্যুর সময় স্ত্রী, পুত্র ও তিন কন্যা সন্তান রেখে যান।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ