বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

জামিয়া ইসলামিয়া পটিয়ায় মিডিয়া বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার উলুমুল হাদীস বিভাগের উদ্যোগে মিডিয়ায় আলেমদের অংশগ্রহণ প্রয়োজনীয়তা ও কলাকৌশল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল রোজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) উলুমুল হাদীস বিভাগের প্রধান মাওলানা ত্বহা দানিশ মক্কীর সভাপতিত্বে মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব গাজী সানাউল্লাহ রাহমানী।

উলুমুল হাদীস বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেল থেকে শুরু হয়ে আয়োজনটি মাগরিব পর পর্যন্ত চলে।

আলোচনায় মাওলানা রাহমানী বলেন, দাওয়াতী কাজে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মিডিয়ায় মাধ্যমে সহজেই মানুষের কাছে ইসলামের বাণী ছড়িয়ে দেয়া সম্ভব। মিডিয়ার ময়দানে তরুণ আলেমদের এগিয়ে আসতে হবে। এছাড়াও আলেমদের শুদ্ধ বাচনে কথা বলার গুরুত্ব, মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সম্ভাবনা ও প্রতিবন্ধতার নানা দিক তাঁর আলোচনায় উঠে আসে।

আলোচনা শেষে উৎসুক শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আয়োজনটি বেশ জমে ওঠে। উপস্থিত শিক্ষার্থীরা এতে উৎসাহিত হয়। ইলমী আয়োজনের পাশাপাশি এমন আয়োজন আগামীতে আরো করার প্রত্যাশা ব্যক্ত করেন উচ্চতর হাদীস বিভাগের তত্বাবধায়ক মাওলানা ত্বহা দানিশ মক্কী। সবশেষ দোয়ার মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ