বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

অস্ট্রেলিয়ায় পানিতে ডুবে দুই বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রেলিয়ায় পানিতে ডুবে দুই প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় আরও একজনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। দেশটির নিউ সাউথ ওয়েলসের কেম্বলা বন্দরে এ ঘটনা ঘটে।

নিহত দু'জনের মধ্যে একজনের নাম মেহেদী খান (৩০)। আরেকজনের নাম মোজাফফর আহমেদ (৩৭)। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

কেম্বলা বন্দরে শুক্রবার বিকেলে মাছ ধরার সময় তিনজন পানিতে ডুবে গিয়েছিলেন। পরে তাদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত উদ্ধারকর্মীরা।

একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজন দু'জনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

তিনজনই লা কেম্বলা ও উইলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা শুক্রবার বিকেলে কেম্বলা বন্দরে ঘুরতে গিয়েছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ