বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

প্রাকৃতিক উপায়ে দূর হবে কনুইয়ের কালো দাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কনুই ও হাঁটু কালো ছোপ কমবেশি সবারই আছে। কিন্তু সাবান ব্যবহার করে এসব দাগ দূর করা যায় না। যখন ত্বকে এ রকম দাগ দেখা যায়, তখন সাবান ঘষলে তা আরও বেড়ে যাতে পারে। প্রাকৃতিক উপায়ে এসব দাগ দূর করা যায়। কনুইয়ের দাগ দূর করার চারটি প্রাকৃতিক উপায় জেনে নিন-

১. লেবুর রস: বড় আকারের পাতিলেবুর অর্ধেক কেটে নিন। রসটা ভালোভাবে নিংড়ে অন্য পাত্রে রেখে দিন যাতে লেবুর টুকরোটা এক একটা ছোট কাপের মতো দেখতে লাগে। এবার এক একটা টুকরো নিয়ে কনুইয়ে খুব ভালো করে ঘষুন।

চাইলে সামান্য চিনিও মাখিয়ে নিতে পারেন, তাতে কনুইয়ের অংশটা এক্সফোলিয়েট করাও হয়ে যাবে। আধা ঘণ্টা অপেক্ষার পর হালকা গরম পানিতে ধুয়ে ঘন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। প্রতিদিন নিয়ম করে করলে কয়েক সপ্তাহের মধ্যেই কনুইয়ের কালোভাব ফিকে হয়ে আসবে।

২. দুধ আর বেকিং সোডা: দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের পিগমেন্টেশন কমায় আর বেকিং সোডা জমে থাকা মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে। পরিমাণমতো বেকিং সোডার সঙ্গে দুধ মিশিয়ে একটা থকথকে পেস্টের মতো করুন। এই পেস্ট দুই কনুইয়ে মেখে মিনিট তিনেক ম্যাসাজ করুন। ধীরে ধীরে কালচে ভাব কমে আসবে।

৩. শসার রস: একটা শসা থেকে একটু মোটা করে দুটো টুকরো কেটে নিন আর তা কনুইয়ে মিনিট দশেক ঘষতে থাকুন। তারপর পাঁচ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই মিশ্রণটা মেখে দেখুন, তফাত খুব শিগগিরই চোখে পড়বে।

৪. চিনি আর অলিভ অয়েল: অলিভ অয়েল না থাকলে নারকেল তেলও নিতে পারেন। সমপরিমাণ চিনি আর অলিভ অয়েল (বা নারকেল তেল) মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। কনুইয়ে লাগিয়ে মিনিট পাঁচেক বৃত্তাকারে ম্যাসাজ করুন। তারপর আরও পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে নিয়ম করে দু'দিন করলে উপকার পাবেন।

পাশাপাশি নিয়মিত ময়েশ্চারাইজার ও রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে। তবেই কনুইয়ের কালচে ভাব কাটিয়ে ত্বকের রং স্বাভাবিক হবে দ্রুত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ