রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ঢাকার খালপাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে: আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খালপাড়ে গড়ে তোলা সব অবৈধ বহুতল ভবন ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মুহা. আতিকুল ইসলাম।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ইব্রাহিমপুর খাল পরিষ্কার ও খালের পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিদর্শনে এসে অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এ তথ্য জানান ডিএনসিসি মেয়র।

মেয়র আতিক বলেন, খালের দায়িত্ব হাতে পাওয়ার পরই খালের অবৈধ দখল উচ্ছেদে আমরা কাজ শুরু করেছি। যত প্রভাবশালী হোক না কেন খাল দখলদার কেউ ছাড় পাবে না। খালের পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেয়া হবে।

এর আগে সকাল ১১টায় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমানের নেতৃত্বে শুরু হয় অভিযান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে উচ্ছেদ কার্যক্রম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিএনসিসি মেয়র মুহা. আতিকুল ইসলাম অভিযান পরিদর্শনে আসেন। এসময় তিনি ইব্রাহিমপুর খালপাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিদর্শন করেন এবং উচ্ছেদের এলাকা ঘুরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

অভিযান শুরুর দিন আজ সোমবার ইব্রাহিমপুর পুলপাড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম সাইদুর রহমান। পর্যায়ক্রমে অভিযান চলবে বলেও উল্লেখ করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ