শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

ফিলিস্তিনে ‘মসজিদে নবী মুসা আ.’ এ মদ ও গানের আড্ডা: নাগরিকদের ক্ষোভ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: গত রবিবারে দখলকৃত জেরুজালেমের পূর্বাঞ্চলে অবস্হিত ‘নবী মুসা মসজিদে’ একদল যুবক-যুবতী নাচ-গান ও মদের অনুষ্ঠান করেছে।  অনুষ্ঠানটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। এতে ফিলিস্তিনিদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা গেছে, একদল যুবক-যুবতী ‘নবী মুসা মসজিদ’ এর ভিতরে উচু আওয়াজে পশ্চিমা সংগীত গাইছে ও নাচছে ও অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের মাঝে মদ পরিবেশন করছে ৷

এদিকে ঘটনার তদন্তের জন্য ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়িহ একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের বিচারপতি মাহমুদ আল-হাবাশ বলেছেন, ‘আমি হজরত মুসা মসজিদের সম্মান ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধের বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেল অধ্যাপক আকরাম আল-খতিবের সাথে কথা বলেছি। অনতিবিলম্বে এতে জড়িত প্রমাণিত প্রত্যেককেই শাস্তি পেতে হবে। সূত্র: আখবারুল খলিজ আরবী

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ