বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দ্রুত ওজন বাড়াবে যে ৬ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অতিরিক্ত মোটা হওয়া যেমন স্বাস্থ্যের জন্য খারাপ তেমনি অতিরিক্ত চিকন হওয়াও ভালো না। কারণ ওজন অতিরিক্ত কম হলে শরীরে বাসা বাঁধে নানা রকম জটিলতা। যদি কোন মানুষের বডি ইনডেক্স (বিএমআই) ১৮.৫ এর কম হয় তবে তাকে কম ওজনের মানুষ ধরা হয়। ওজন বাড়ানোর জন্য তাই অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। এমন কিছু খাবার আছে যা প্রয়োজনীয় ওজন বাড়িয়ে শরীর সুস্থ রাখে।

ভাত: কার্ব হাইড্রেটের অন্যতম উৎস হলো ভাত। এক কাপ রান্না করা ভাতে ২০০ ক্যালোরি এবং ৪০ গ্রাম কার্ব থাকে। নিয়মিত ভাত খেলে খুব সহজেই ওজন বেড়ে যায়। সাথে বিন বা কোন সবজি মিশিয়েও খাওয়া যেতে পারে।

বাদাম: বাদাম শরীরের জন্য এক কথায় উপকারী। তবে বেশি বাদাম খেলে শরীরে ফ্যাট জমা হয় এবং এতে সহজেই আপনি মুটিয়ে যাবেন। ক্ষুধা লাগলে কাজু বাদাম, আলমন্ড খেতে পারেন আবার সব বাদাম এক সাথে মিশিয়েও খেতে পারেন।

মাংস: যখন আপনি ওজন বাড়ানোর চেষ্টা করবেন তখন মাংস খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। প্রোটিন মাসল তৈরিতে সাহায্য করে।

চর্বিযুক্ত মাছ: আপনি যদি ওজন বাড়াতে চান তবে স্যালমন ফিশ হতে পারে আপনার প্রথম পচ্ছন্দ। স্যালমনে প্রায় ২৪০ ক্যালোরি রয়েছে সেই সাথে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি এসিড। এছাড়া রুপচাঁদা মাছেও রয়েছে পর্যাপ্ত ফ্যাট।

শ্বেতসারযুক্ত সবজি: ওজন বাড়াতে চাইলে আগে ঠিক করে নিন কোন সবজিগুলো খাবেন। যেমন আলু,মিষ্টি আলু, ভুট্টাতে সহজে ওজন বাড়ে। সেই সাথে রয়েছে পুষ্টি উপাদান।

দুধ: দুধে ক্যালসিয়াম,প্রোটিন,কার্ব,ফ্যাট রয়েছে যা ওজন বাড়াতে সাহায্য করে। সেই সাথে হাড় ও দাঁত মজবুত রাখতেও ভূমিকা রাখে দুধ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ