বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে জুম্মাপাড়া মাদরাসার প্রথমদিনের মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের জুম্মাপাড়াস্থ আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদরাসার দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসা ও মাহফিল কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, গতকাল (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার প্রশাসনিক বাধা থাকলেও মাহফিলের প্রথম দিনের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জানিয়েছেন মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ইউনুস আলী।

তিনি বলেন, মাহফিলে কিছুটা বাধা প্রধান করা হলেও পরে এতে উপস্থিত হয়েছিলেন রংপুরের সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র প্রার্থী ইয়াসির আরাফাত, মহানগর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী ও প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

জানা যায়, প্রথম দিনের মাহফিল পূর্ণ প্রস্তুতি ও প্যান্ডেল তৈরির পরও মসজিদে হলেও দ্বিতীয় দিনের কার্যক্রম প্যান্ডেলেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রশাসনিক কোন বাধা নেই।

মাওলানা আরশাদ রাহমানীর সভাপতিত্বে প্রথম দিন আলোচনা করেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হামেদ জহিরী ও মুফতি জসিম উদ্দীনসহ স্থানীয় উলামায়ে কেরাম।

দ্বিতীয় দিন (আজ) আলোচক হিসেবে থাকবেন মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আব্দুল বাসেত ও মাওলানা নজরুল ইসলাম কাসেমীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ