বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

শীতের সময় গুড় খাওয়ার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঋতু অনুযায়ী কিছু খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য জরুরি। গরমকালে যেমন পানীয় জাতীয় খাবার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে তেমনি সব ঋতুতে পাওয়া গেলেও শীতকালে গুড় খাওয়া শরীরের জন্য বিশেষ উপকারী। আমাদের দেশে সাধারণত আখ বা খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয়।

তবে অনেক দেশে পামের রস থেকেও গুড় তৈরি করা হয়। রস সংগ্রহ করার পরে তা বড় পাত্রে সংরক্ষণ করা হয় এবং তা কিছুক্ষণ স্থিরভাবে রেখে দিয়ে জ্বাল দেওয়া হয়। এই রস আগুনের তাপে ফুটে ওঠে এবং গুড়ে পরিণত হয়। যেহেতু এটা প্রাকৃতিক মিষ্টি তাই এর নানা উপকারিতা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পুষ্টিগুণের দিক দিয়ে চিনির চেয়ে গুড় বেশি উপকারী। এতে শরীরের জন্য উপকারী প্রচুর পরিমাণে খনিজ, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ও জিঙ্ক পাওয়া যায়। আয়ুর্বেদের মতে, গুড় নানারকম পেটের অসুখ সারাতেও ভূমিকা রাখে।

শীতের সময় কফ, গলাব্যথা, গলাফোলা বা খুসখুসে কাশি হলে গুড় সেগুলো নিরাময় করতে সাহায্য করে। পাশাপাশি শ্বাসযন্ত্রের সমস্যা যেমন- কফ, বুকে কফ জমাট বাঁধা, রক্ত প্রবাহে সমস্যা দূর করতে সাহায্য করে। এই সময় গুড় খেলে আরও অনেক উপকার পাওয়া যায়। গুড় রক্ত পরিষ্কার করে,  হিমোগ্লবিনের মাত্রা বাড়ায়, আর শরীরের অবাঞ্ছিত উপাদান দূর করে।

এছা্ড়া শীতের শুষ্ক ঠাণ্ডা বাতাসের কারণে জীবাণু ছড়িয়ে পড়ে, শরীর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। এ কারণে এ সময় নিয়মিত গুড় খেলে পাকস্থলী, অন্ত্র, ফুসফুস এবং খাদ্যনালি সুস্থ রাখতে সহায়তা করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ