শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

ভাস্কর্য নয়: বিখ্যাতদের স্মৃতিরক্ষায় কলেজ শিক্ষার্থীদের অন্যরকম ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুগ যুগ ধরে এই পৃথিবীকে আলোকিত করেছেন অসংখ্য মনিষী। তাঁদের বিতরণকৃত আলোয় আজও গোটা পৃথিবী সমুজ্জ্বল। দেখা যায়-শত শত বছর পরও পৃথিবীবাসী এসব মহা মনীষীদের স্মরণ রাখতে নানা উপায়-উপকরণ অবলম্বন করেন। ইসলামী শরীয়তে বৈধ-মনীষিদের স্মৃতি ধরে রাখার এমন কিছু উপায়ের আইডিয়া দিয়েছেন রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে কথা বলেছেন খাদিজা ইসলাম। গ্রন্থনা করেছেন বেলায়েত হুসাইন।


তিতুমীর কলেজের ৪র্থ সেমিস্টার (বিজিএমইএ) এর শিক্ষার্থী তাহসিন হোসাইন বলেন, আমরা মনিষীদের স্মৃতি ধরে রাখতে তাঁদের ব্যবহার্য বিভিন্ন জিনিস যেমন- তলোয়ার, তৈজসপত্র, কলম- এগুলো সংগ্রহ করে তাঁদের স্মৃতি ধরে রাখতে পারি।

রসায়ন ৪র্থ বর্ষের শিক্ষার্থী আফরোজা আক্তার তন্বী বলেন, মনিষীদের নামে হাসপাতাল, যাত্রী ছাউনি, মকতব, দ্বীনি তালিমের কোন মজলিস, স্কুল,কলেজ, ভার্সিটি প্রতিষ্ঠা করা যায়। এছাড়াও সামাজিক উন্নয়নমূলক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে তাঁদের স্মৃতি ধরে রাখা যায়।

বাংলা ২য় বর্ষের কাজী ফাহাদ নামের একজন শিক্ষার্থী বলেন, মনিষীদের নামে মসজিদ মাদরাসা, ফেরি, স্টেশন ইত্যাদি স্থাপন করে স্মৃতি ধরে রাখা যায়।

শিক্ষার্থী তমা ইসলাম বলেন, মনিষীদের নামে লাইব্রেরি , ইন্টারনেট জগতে ওয়েব পেইজ তৈরি, তাঁদের নামকে উৎসর্গ করে বই লিখে, তাঁদের কে নিয়ে আলোচনা সভার মাধ্যমে ও স্মৃতি ধরে রাখা যায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ