শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

আটকে পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে শুরু হচ্ছে বিমান চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুয়েত থেকে ছুটিতে গিয়ে দেশে আটকে পড়া গৃহকর্মীদের ফিরিয়ে আনতে আগামী ১০ ডিসেম্বর থেকে বিমান চলাচল শুরুর ঘোষণা দিয়েছেন কুয়েত সরকার।

বেঁধে দেয়া হয়েছে নির্ধারিত বিমান ভাড়া। এতে করে সাশ্রয়ী খরচে কর্মক্ষেত্রে ফিরতে পারবেন গৃহকর্মীরা। সরকারের এই ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশীরা।

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শেখ বাসিল আল সাবাহ বিমানবন্দর কর্তৃপক্ষকে আগামী ১০ ডিসেম্বর থেকে বাংলাদেশসহ ভারত,শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনে আটকে পড়া প্রায় ১০ হাজার গৃহকর্মীকে ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

আরব টাইমসকে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, যে সকল গৃহকর্মীরা করোনা মহামারীর সময় দেশে গিয়ে আটকা পড়েছেন, তাদের আকামার মেয়াদ থাকলে তারা নির্বিঘ্নে কুয়েত প্রবেশ করতে পারবেন।

কুয়েত সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে ভারত থেকে আগতদের ১১০ কুয়েতী দিনার, বাংলাদেশসহ শ্রীলংকা,  নেপাল থেকে আগতদের ১৪৫ দিনার। ফিলিপাইন থেকে আগতদের ২০০ দিনার বিমানভাড়া পরিশোধ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ