শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

‘গোল্ডেন মনিরের সঙ্গে রাজউকের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোল্ডেন মনিরের প্লট জালিয়াতির পেছনে রাজউকের কারো সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।

রোববার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। রাজউকের দুর্নীতি ও অনিয়ম বন্ধে শুদ্ধি অভিযান চালানোর কথাও জানান তিনি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাঈদ নূর আলম বলেন, এগুলো আমরা তদন্ত করব। তদন্তে যারা যারা শনাক্ত হবে তাদের সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শুদ্ধি অভিযান চালানো হবে। নতুন করে শুদ্ধি অভিযান পরিচালনা করে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গোল্ডেন মনিরের রাজধানীর মেরুল বাড্ডার বাসায় শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালায় র‍্যাব।

অভিযানে গোল্ডেন মনিরের বাসা থেকে প্রায় আট কেজি স্বর্ণ একটি বিদেশি পিস্তল, চারটি গুলি, চার লিটার বিদেশি মদ, ৩২টি নকল সিল জব্দ করা হয়। এছাড়া ২০ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৫০১ ইউএস ডলার, ৫০০ চাইনিজ ইয়েন, ৫২০ ভারতীয় রুপি, এক হাজার সিঙ্গাপুরের ডলার, দুই লাখ ৮০ হাজার জাপানি ইয়েন, ৯২ মালয়েশিয়ান রিঙ্গিত, হংকংয়ের ১০ ডলার, ১০ ইউএই দিরহাম, ৬৬০ থাই বাথ জব্দ করা হয়েছে। এগুলোর মূল্যমান আট লাখ ২৭ হাজার ৭৬৬ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ