শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি

কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ডাটা ক্রয়ের অর্থ পাবে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ নাজমুচ্ছাকিব> ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে

অনলাইনে ক্লাসে অংশ গ্রহন করার নিমিত্তে ডাটা ক্রয়ে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করছে ইসলামি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ কারণে সমিতির নেতারা বিশ্ববিদ্যালয়ের ভিসির মাধ্যমে বিভাগীয় সভাপতির কাছে চেক হস্তান্তর করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আব্দুস সালাম তার সম্মেলন কামরাতে চেক হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় তিনি ৩ লাখ ৪৩ হাজার ২০ টাকার সহায়তা চেক প্রদান করেন। সে হিসাবে প্রত্যেক শিক্ষার্থী পাবেন ২৮,৫৯ টাকা।
শিক্ষক সমিতির দেওয়া ভাষ্যমতে, ৩৪ বিভাগের ব্যাচ ও শিক্ষার্থীর সংখ্যা হিসেব করে জৈষ্ঠতার ভিত্তিতে টাকা বন্টন করা হয়েছে। সর্বোচ্চ ১৬৫০০ টাকা পেয়েছে ফিন্যান্স এন্ড মার্কেটিং বিভাগ।

জানা যায়, করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এপ্রিলের শুরুতে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে ইবি শিক্ষক সমিতি। এতে জমা পড়ে ৭ লাখ ৬৮ হাজার ৯৭৩ টাকা। এই অর্থ থেকে প্রথম পর্যায়ে ৪ লাখ ২৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভ্যানচালকদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

অবশিষ্ট ৩ লাখ ৪৩ হাজার ২০ টাকার চেক শিক্ষার্থীদের ডাটা ক্রয়ে সহায়তার জন্য আনুপাতিক হারে ভাগ করে বিভাগীয় সভাপতিদের হাতে তুলে দেয়া হয়েছে।

জানা যায়, এর আগে বিভিন্ন বিভাগ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সহযোগিতা ও ডাটা ক্রয়ে সহায়তা করে। তবে শিক্ষার্থীদের জোর দাবি থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক প্রমুখ।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি বলেন, অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নেট কেনার সুবিধার্থে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। আমরা বিভাগীয় সভাপতিদের হাতে চেক তুলে দিয়েছি। বিভাগ তার অসচ্ছল শিক্ষার্থী বাছাই করে টাকা বন্টন করবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ