শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

প্লাস্টিকের চায়ের কাপ আপনার যে ক্ষতি ডেকে আনছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে অনেক চা স্টলেই এখন প্লাস্টিকের কাপ ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপনি জানেন কি! চা যদি কাগজ কিংবা প্লাস্টিকের কাপে পান করেন তাহলে কয়েক ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

এক গবেষণায় জানা গেছে, একদিনে তিনবার প্লাস্টিক বা কাগজের কাপে চান খান তাহলে মানব দেহের ৭৫ হাজার মাইক্রোন প্লাস্টিকের কণা প্রবেশ করে।প্লাস্টিক ও কাগজের কাপ বানাতে হাইড্রোফোবিক ফিল্ম ব্যবহার হয়। এই ধরনের কাপে চা পান স্বাস্থ্যের পক্ষে প্রবল ক্ষতিকারক।
সহকারী অধ্যাপিকা সুধা গোয়েল জানিয়েছেন, প্লাস্টিক ও কাগজের কাপে গরম চা পড়ার পর সেই হাইড্রোফোবিক ফিল্ম গলতে শুরু করে। এর পরই প্লাস্টিকের কণা চায়ে মিশতে শুরু করে। চা পান করলে সঙ্গে সঙ্গে কণাগুলো মানব দেহে প্রবেশ করে।

গবেষণায় আরো জানা গেছে, প্লাস্টিক ও কাগজের কাপে ১০ মিনিট গরম চা থাকলেই প্লাস্টিকের কণা মিশতে শুরু করে। গরম জল বা চা, কোনওটাই তাই কাগজের কাপে চা পান করা উচিত নয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ