শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

নিমিষেই ব্রণ দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনার সেজেগুজে যাওয়ার কথা! আপনি সকালে উঠে দেখলেন ডান গালে একটা মসুর ডালের বড়ার মতো ব্রণ! আপনার তো মাথায় হাত।তবে কিছু সাধারণ পদ্ধতি মেনে চললে ব্রণ কমে যায়।যেমন বেশি করে পানি পান করলে, সুষম ডায়েট মানলে এবং অবশ্যই জাঙ্ক খাবার এড়িয়ে চললে ব্রণ এমনিতেই কমে যায়। তবে সেটা রাতারাতি হুড়মুড় করে হবে না। সময় লাগবে।

রাতারাতি ব্রণ দূর করতে আপনি এই পদ্ধতিটি মেনে চলতে পারেন।‘ফ্রিজে বরফ কিউব থাকে নিশ্চয়ই? একটা নরম কাপড়ে মুড়ে ওই বরফের টুকরো ব্রণের ওপরে আলতো করে চেপে ধরুন। এতে ব্রণ ভেতর থেকে শুকিয়ে যাবে। কুড়ি সেকেন্ড মতো রাখবেন। দিনে দু'বার এটা করা যায়।

এমনিভাবে কাজে লাগাতে পারেন গ্রিন টিও। ওই চায়ের টি-ব্যাগ গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিন, তারপর ঠাণ্ডা হলে ব্রণে লাগান। ত্বক আর চুল ভাল রাখতে মধু যে কত উপকারী। তবে মধু ব্রণও সারিয়ে দিতে পারে, সেটা জানেন কি? মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ সারিয়ে তুলবে। তাই বলে একগাদা লাগাবেন না। রাত্রে এক দু’ফোঁটা লাগিয়ে দিন ব্রণে, সকালে উঠে ধুয়ে ফেলুন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ