মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

১ বছরে হাফেজা হলো ৭ বছরের জমজ কন্যা মাহদিয়া ও মায়মুনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ, নিউজরুম এডিটর>

মাত্র ১ বছরে হাফেজা হয়েছেন ৭ বছরের জমজ কন্যা মাহদিয়া ও মায়মুনা। রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার হিফজ বিভাগের প্রধান জিম্মাদার হাফেজ নূরুল আমিন এর কন্যা তারা। তাদের বয়স এখন ৭ বছর ৫ মাস।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার অফিসে আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও উস্তাজুল হুফফাজ হাফেজ আব্দুল হককে শেষ সবক শোনান তারা। এ সময় কুরআনে কারিমের ১ নম্বর পারার ২০ নম্বর পৃষ্ঠা শুনিয়েছে এ দুই বিস্ময়কন্যা। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাফেজা মাহদিয়া ও মায়মুনার পিতা হাফেজ নূরুল আমিন।

তিনি জানান, ‘গতবছর হিফজ শুরু করে এ বছর হিফজ সম্পন্ন করেছে ওরা। তখন ওদের বয়স ছিলো ৬ বছর ৫মাস। আজ ৭ বছর ৫ মাসে ওদের কুরআন হিফজ সমাপ্ত হয়েছে। বাসায় ঘরোয়া পরিবেশে বাবা-মায়ের কাছেই হিফজ সম্পন্ন হয়েছে ওদের। ওরা যখন হিফজ শুরু করে তখন আধাপৃষ্ঠা করে মুখাস্থ শোনাতো। এরপর শোনানোর পরিমাণ বাড়তে থাকে। শেষের দিকে এসে প্রতিদিন ৫ পৃষ্ঠাও শুনিয়েছে ওরা।’

শেষ সবক শোনানোর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বারিধারা মাদরাসার নায়েবে মুহতামিম হাফেজ নাজমুল হাসান, হুফফাজুল কোরআন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ নাসির আহমাদ, মুফতি জাকির হোসাইন কাসেমী ও কন্যাদ্বয়ের পিতা হাফেজ নুরুল আমিনসহ অন্যান্য উলামায়ে কেরাম।

জমজ দুই কন্যা হাফেজা হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে হাফেজ নূরুল আমিন বলেন, ‘এটা আল্লাহপাকের কুদরত ও ওদের বাবা-মায়ের সার্বক্ষনিক প্রচেষ্টার ফসল। আমি দেশবাসীর কাছে ওদের উন্নত ভবিষ্যতের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেনো ওদের আলেমা বানান। দীনের খাদেম হিসেবে কবুল করেন।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ