শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লন্ডন জমিয়তের উদ্যোগে শায়খ ইমদাদুল্লাহ রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হজ ২০২৭: হাজিদের খাবার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন শুরু মদিনার ডেপুটি গভর্নরের কিং ফাহাদ কুরআন কমপ্লেক্স পরিদর্শন আলিয়া মাদরাসার শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা 

করোনায় আরও ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬০৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ এবং নারী ৭। এদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাসায় একজন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯০৫ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১১২টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৩৩১টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৩ লাখ ২৪ হাজার ৭৩০ জন। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৬০৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪২২ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন। ‌ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৮ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৯ দশমিক ৪১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ