বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খবিরের ৬ মণ কয়েন জমা নিচ্ছে সোনালী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ৬ মণ কয়েন নিয়ে বিপাকে পড়েছিলেন মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের খাইরুল ইসলাম খবির।

সরকার নিষিদ্ধ না করলেও চল উঠে যাওয়ায় কিংবা বিড়ম্বনা মনে করে দোকানদাররা সেগুলো নিতে চাইতো না। ওদিকে ঘরে কয়েন থাকা স্বত্ত্বেও করোনাকালে স্ত্রী-সন্তান নিয়ে অর্থাভাবে দিন কাটাচ্ছিলেন খবির। এ নিয়ে সংবাদ প্রকাশের পর এগিয়ে আসে সোনালী ব্যাংক।

দীর্ঘ ২৫ বছর সবজি বিক্রি করায় এসব কয়েন তার কাছে জমে গিয়েছিল। কয়েন গুণতে কষ্ট হলেও খবির কখনোই কোনো ক্রেতাকে ফিরিয়ে দেননি। ঝামেলা মনে করে ঘরে এসে কয়েনগুলো আলাদা করে রাখতেন। এভাবে তার কাছে জমা পড়েছে প্রায় ৬০ হাজার টাকা সমমূল্যের কয়েন।

খবিরের সমস্যা সমাধানে প্রথমে এগিয়ে আসেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল। তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা শাখাকে এর একটা বিহিত করার অনুরোধ করেন। তারপর কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা খবিরের কয়েনগুলো জমা নিতে নির্দেশ দেয় সোনালী ব্যাংকের স্থানীয় শাখাকে। ইতোমধ্যে গতকাল (২২ অক্টোবর) ৩ হাজার টাকা সমমূল্যের কয়েন জমা নেওয়া হয়েছে।

মহম্মদপুর উপজেলা সোনালী ব্যাংক সদর শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মতিন বলেন, সরাসরি এত কয়েন নেওয়া তো সম্ভব নয়, তাই খবিরের নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। তিনি এখানে প্রতিদিন ১ হাজার টাকার কয়েন জমা দিতে পারবেন, সেটা তার অ্যাকাউন্টে যোগ হবে। পরে তিনি অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে নিয়ে যেতে পারবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ