মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

একজন আদর্শ মুসলিম নারীর বৈশিষ্ট্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম ।।

একজন আদর্শ মুসলিম নারীর প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো, সে মনেপ্রাণে একমাত্র আল্লাহ’য় বিশ্বাস করবে, এবং তার এই বিশ্বাসে সে কোনো সন্দেহের অবকাশ রাখবে না। সে তার সর্বস্ব একমাত্র আল্লাহ তায়ালার নিকট সঁপে দেবে। সে আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকবে; এবং সকল ভালো কাজ একমাত্র তাঁরই রাজি-খুশির জন্য করবে। তাই সে তার ভালো কাজের বিনিময়ে কখনোই কারো কাছে কিছু আশা করে না।

একজন আদর্শ নারী একমাত্র আল্লাহর ইবাদাত করবে, শুধুমাত্র তাঁকেই তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করবে, এবং বিপদ-আপদে তাঁর কাছেই সাহায্য প্রার্থণা করবে। সে তার সকল কল্যান-অকল্যানের ক্ষেত্রে একমাত্র তাঁর উপর নির্ভর করবে। সে বিশ্বাস করে যে, তার জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তিনিই তাকে রিযিক দান করেন। সকল বিপদ-আপদে তিনিই তাকে হেফাজত করেন। যতবড় বিপদই আসুক না কেনো, সে কখনোই আল্লাহর উপর বিশ্বাস হারা হয় না।

একজন আদর্শ নারী ভালোমন্দ সর্বাবস্থায় আল্লাহ তায়ালার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকবে। সকল অবস্থায় তাঁর উপর কৃতজ্ঞ থাকবে। সে তার সবটা আল্লাহর জন্য বিসর্জন দিয়ে তাঁর ক্ষমা ও ভালোবাসা হাসিলের চেষ্টা করবে।

জীবনঘনিষ্ঠ যে কোনো সমস্যায় সে পবিত্র কুরআনে তার সমাধান খুঁজে বের করতে চেষ্টা করবে। এবং আল্লাহর ক্ষমা ও ভালোবাসার উপর সে সার্বক্ষণিক অটুট বিশ্বাস রাখবে। একজন আদর্শ নারী হৃদয় দিয়ে বিশ্বাস করে যে, আল্লাহ তায়ালা যা করেন তাঁর বান্দার মঙ্গলের জন্যই করেন।
এমনকি তার সমস্যা যদি দীর্ঘস্থায়ীও হয়, সে কখনো আল্লাহ তায়ালার প্রতি নিরাশ হয় না। সে জানে একদিন না একদিন নিশ্চয়ই আল্লাহ তায়ালার সাহায্য আসবে। সকল প্রতিকুল পরিস্থিতি সে ধৈর্যসহকারে মেনে নিয়ে আল্লাহর সাহায্যের আশা করবে। প্রতিকুল পরিস্থিতিতে সে আল্লাহর উপর আস্থা হারিয়ে নিজের ইমানকে ঝুঁকিগ্রস্ত করবে না।

নবী-রাসুলগণও আ. কোনো বিপদে পড়লে একমাত্র আল্লাহর উপর আস্থা রাখতেন। তাঁরা বলতেন, আমার রব আমার সাথে আছেন; তিনিই আমাকে পথ দেখাবেন। আল কুরআন ৪২:৬২। আল্লাহ তায়ালার উপর একজন মুসলিম নারীর অগাধ বিশ্বাস সর্বদা তাকে তাঁর উপর নির্ভরশীল থাকতে সাহায্য করে।

আল্লাহ তায়ালা নারী-পুরুষকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন; এবং তাদের সকল দায়দায়িত্ব পবিত্র কুরআনে বর্ণনা করেছেন। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপ তারা আল্লাহ তায়ালার নির্দেশনা মোতাবেক পরিচালনা করবে। তারা