শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

শান্তি আলোচনায় আফগান সরকারকে তালেবানের শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় শর্ত দিয়েছে তালেবান। তারা বলছে, সম্প্রতি আমেরিকার সঙ্গে তারা যে শান্তিচুক্তি করেছে, তা বাস্তবায়ন করলেই সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে। কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনায় তালেবান নেতা খায়রুল্লাহ খায়েরখা গতকাল রোববার এ শর্ত দেন।

সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খায়রুল্লাহ দোহায় বলেছেন, আমেরিকার সঙ্গে তালেবানের সাম্প্রতিক চুক্তির ভিত্তিতে আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনা এগিয়ে নিতে হবে। খায়রুল্লাহ জোর দিয়ে বলেন, কাবুল সরকার যদি তালেবানের এ শর্ত মেনে না নেয়, তাহলে আলোচনা করে কোনো লাভ হবে না।

গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও আফগানিস্তানে যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এখন পর্যন্ত দুপক্ষ কোনো রূপরেখা তৈরি করতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ