শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

কাশ্মীর বিষয়ে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের পরদিনই সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্প্রতিক মাসগুলোতে কাশ্মির সীমান্তে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ডজন খানেক বেসামরিক নাগরিক এবং সৈন্য নিহত হয়েছেন।

এই অবস্থার মধ্যেই সম্প্রতি পারমাণবিক শক্তিধর এই দেশ দুটির মাঝে শান্তি আলোচনায় সহায়তা করার জন্য পুনরায় প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেই প্রস্তাবের একদিন পরই পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত বিতর্কিত কাশ্মির অঞ্চলে আবারও সংঘর্ষে লিপ্ত হয়েছে দুই দেশের সেনারা।

আজ শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর বরাত দিয়ে ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার পাকিস্তানি সেনারা দাবি করেছে যে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে ভারতীয় সেনারা। এতে পাকিস্তান সেনাবাহিনীর দুই জন সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভোরের দিকে দক্ষিণ পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর পাক বাহিনীই প্রথমে ছোট অস্ত্র এবং মর্টার দিয়ে তীব্র গোলাবর্ষণ করে। জবাবে ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত প্রতিশোধ নিয়েছে। তবে কোনো হতাহতের সংবাদ তিনি জানাননি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ