শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ভারতসহ ৩ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে ভারতসহ তিন দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। অন্য দু’টি দেশ হলো– ব্রাজিল ও আর্জেন্টিনা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করে।

তিনটি দেশের নাগরিকদের মধ্যে যারা ১৪ দিন আগে সৌদি আরব ভ্রমণ করেছেন, তারাও নতুন এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন বলে বিমান চলাচল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে।

এতে আরও বলা হয়, উল্লিখিত তিন দেশের নাগরিক ছাড়াও সৌদি আরবে আসার ১৪ দিন আগে যারা ওই দেশ তিনটির যে কোনো একটিতে ভ্রমণ করেছেন তাদেরও সৌদি আরবে প্রবেশ করতে দেয়া হবে না। তবে সরকারি আমন্ত্রণপত্র আছে এমন কেউ এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ