শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ  দানিয়াল মুহাম্মদ আম্মার ফাউন্ডেশনের সিরাত কুইজ প্রতিযোগিতা, পুরস্কার অর্ধলক্ষ টাকার বই কুরআন কি অযোগ্য, নাকি আমরা? ‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’

গোটা ইউরোপে কিরাত প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ৭ বছরের মাহফুজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিশুদের মেধা বিকাশে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই সপ্তাহব্যাপী কিরাত ও নাতে রাসুল সা. প্রতিযোগিতা-২০২০। এবারের প্রতিযোগিতায় ইউরোপের প্রায় প্রতিটি দেশের বাংলাদেশি বংশোদ্ভূতসহ অন্যান্য দেশের শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

গত ১৮ জুলাই থেকে শুরু হয়ে ৩১ তারিখ পর্যন্ত দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিচারকদের চূ'ড়ান্ত ফলাফলের ভি'ত্তিতে স্পেনে বাংলাদেশি বংশোদ্ভূত ৭ বছর বয়সী মাহফুজা সারা আলম প্রথম স্থান অধিকার করে।

স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মানুষরা বলছেন, মাহফুজা সারা আলমের অভূতপূর্ব বিজয়ে প্রবাসে নতুন প্রজন্ম ইসলামিক শিক্ষা বিকাশে অনন্য ভূমিকা রাখবে। মাহফুজা সারা আলমের বাবা এনটিভির স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। সাংবাদিক সেলিম আলমের তিন সন্তানের মধ্যে সারা দ্বিতীয়।

-এটি