সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

দীর্ঘ ২৫ বছরের প্রচেষ্টায় কুরআন হিফজ করলেন ৬৮ বছরের বৃদ্ধা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

পড়া ও লিখা কোনটাই পারেননা। শুধু মশক করে ও কারীদের অডিও তিলাওয়াত শুনে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ করেছেন সৌদি আরবের ৬৮ বছরের এক নারী। এতে তার সময় লেগেছে অন্তত ২৫ বছর।

স্থানীয় সময় গতকাল সোমবার (৪ আগস্ট) সৌদি গণমাধ্যম সাবাক জানিয়েছে, এই নারী সৌদি আরবের আফলাজ জেলার বাদি অঞ্চলে বসবাস করেন।

বিস্তারিত খবরে জানানো হয়, শৈশব থেকেই হাফেজা হওয়ার স্বপ্ন ছিল তার, কিন্তু নানা প্রতিকূলতা তার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে, তবে এতে সে নিবৃত হয়নি; বরং আজ থেকে ২৫ বছর আগে তিনি আফলাজের 'তাহফিজুল কোরআন সোসাইটি'র তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসা মাইমুনায় ভর্তি হন এবং শত ব্যস্ততা ও বাধা ডিঙিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে কোরআনের হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করেন।

সৌদির এই নারীর সফলতা অনেককে আশার আলো দেখাচ্ছে; এই বয়সেও এতো মেহনত করে হিফজ সম্পন্ন করায় তাকে আদর্শ মনে করছেন অনেকে। অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তিনি প্রশংসার জোয়ারে ভাসছেন। সূত্র: সাবাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ