সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

৪ বছরে সাইকেলে ও হেঁটে মরোক্কোর তরুণ মক্কায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরোক্কোর ইয়াসিন। গত চার বছর ধরে পায়ে হেঁটে এবং সাইকেল চালিয়ে সৌদি আরব পৌঁছেছেন। ২০১৭ সালে শুরু হওয়া যাত্রা শেষ হলো চার বছর পর। এই ভ্রমণে নিজের সঙ্গে বহন করেছেন প্রয়োজনীয় সব জিনিস।

পুরো ভ্রমণে তিনি ২৮টি দেশ ভ্রমণ করেন। সাত মাস আগেই মক্কায় পৌঁছেন। সেখানে ওমরাহ সম্পন্ন করেন। এরপর মদিনা ভ্রমণ শেষে দক্ষিণাঞ্চলীয় শহর আভাতে অবস্থান করছেন ইয়াসিন।

করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। শুধু দেশটিতে অবস্থানকারীরাই হজের অনুমতি পেয়েছেন। তবে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের আগেই তিনি সৌদি আরবে পৌঁছে যান। যদিও তিনি স্বাস্থ্যগত কারণে এবার হজে অংশ নিচ্ছেন না।

ইয়াসিন বলেন, আমি চার বছর ধরে সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে মক্কা পৌঁছেছি শুধু হজ করার উদ্দেশ্যে। তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য এবার হাজিদের সংখ্যা সীমিত করা হয়েছে। ফলে আমি আভাতেই অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিই। এখানকার আবহাওয়া এত সুন্দর, আমি বেশ উপভোগ করছি। আমি কখনো কল্পনাই করিনি এখানকার পরিবেশ এত দারুণ।

তবে সৌদিতে করোনা সংক্রমণের আগেই তিনি মক্কা ও মদিনা ভ্রমণ শেষ করেছেন। মক্কায় ওমরাহ শেষে তিনি পায়ে হেঁটে মদিনায় পৌঁছেন।

মরোক্কোর এই তরুণ জানান, সৌদি আরবের আতিথিয়তায় তিনি মুগ্ধ। প্রতিদিন তাকে কেউ না কেউ আপন করে নিয়েছেন। তার সঙ্গে দেখা করতে যান সৌদি মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল রহমান আল-মুতাইরি। তার মাধ্যমে উঠে আসে ইয়াসিনের পুরো ভ্রমণ কাহিনি। আল মুতাইরি গ্রুপের বিপুল অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েন ইয়াসিন। সৌদি মিডিয়া ব্যক্তিত্বের গ্রুপটি আগামী বছর তাকে হজের জন্য আমন্ত্রণ জানায় এবং তার পুরো খরচ বহনের ঘোষণা দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ