মুল: ড্যানিয়েল হাকিকতজু
অনুবাদ: শাফনুন কবীর
যখন আপনি আবিস্কার করেন যে আপনার প্রিয় দ্বীনের প্রচারক বিপথগামী তখন আপনি কি করবেন? বিষাদের ৫-টি ধাপ।
আপনি যেই মানুষটির কথা বছরের পর বছর শুনেছেন সেই মানুষটি বদলে গিয়েছেন বা এখন তিনি ক্রমবর্ধমানভাবে বিপথগামী মত প্রকাশ করছেন এটা জানতে পারা খুবই কস্টদায়ক।
যদি আপনি এই পথভ্রস্টতা উপলব্ধি করতে পারেন, তাহলে নিজেকে (আল্লাহ-র চয়নকৃত) সৌভাগ্যবানদের একজন মনে করুন। অধিকাংশ ভক্তরা বুঝতেও পারেন না যে সমস্যাটি কি বা কোথায় কারণ তাদের ইসলাম শেখার একমাত্র উৎস হচ্ছেন সেই প্রচারক নিজেই। তো পথভ্রস্টতা কি বা কি না তা জানার জন্যে এই ভক্তদের একটি নিরপেক্ষ মাপকাঠি পর্যন্ত নেই। তাদের ইসলামের বুঝ ও জ্ঞান সম্পূর্ণভাবে সেই তারকা প্রচারক কি শিখিয়ে যাচ্ছেন সেটার উপরে নির্ভরশীল। যদি তিনি বদলে যান তাহলে তারাও বদলে যান।
আমি নিজেও এই মানসিক কস্টের মধ্য দিয়ে গিয়েছি। যেসব মানুষদের আমি দ্বীনের হক্কানী আলেম মনে করতাম ও সেই হিসেবে ভালবাসতাম ও সম্মান করতাম, তাদের আমি লজ্জাহীন বিশ্বাসঘাতক হিসেবে আবিস্কার করলাম। এটি শুধুমাত্র একটি বা দুইটি সহসা কৃত মন্তব্য ছিলো না যা আমাকে উপলব্ধি করতে সাহায্য করে বরং তাদের আচরণের, সংশ্লিষ্টতার ও ব্যক্তিগত কথা বিনিময়ের মধ্যে একটি সুপ্রসারিত নকশা বিদ্যমান ছিলো। যখন আমি এই উল্লেখিত আলেমদের সাথে এসব সমস্যার ব্যাপারে কথা বলেছিলাম, তখন তারা আমার উদ্বেগ লাঘব না করে বরং সেটাকে আরো প্রবল করেছিলেন - জোর করে নিজেদের মত আরো প্রবলভাবে ধরে রেখে, নিজেদের আচরণকে গ্রাহ্য করে, আমার ব্যাপারে কুরুচিপূর্ণ দোষারোপ করে, আমাকে বিশ্বাসঘাতকতার ব্যাপারে অভিযুক্ত করে, ইত্যাদি।
যা আমি দেখেছি তা হচ্ছে যে যখন তারকা অতি-"সহানুভতিশীল" ইমামদের ভক্তরা তাদের সেই বিপথগামীতা ও পথভ্রস্টতার ব্যাপারে জানতে পারে তখন তারা বিষাদের পাঁচটি ধাপের মধ্য দিয়ে যায়।
প্রথম ধাপ: অস্বীকার করা
সর্বপ্রথম ভাবনা হচ্ছে, "এটা কিছুই না।" অন্ধ ভক্তরা নিজেদের পছন্দের প্রচারকের ব্যাপারে খারাপ কোনোকিছু শুনতে চান না। তো তারা সকল প্রমান অগ্রাহ্য করেন ও নিজেদের এ বিষয়ে উদ্বেগজনক যেকোনো কিছু থেকে বাঁচিয়ে রাখেন যাতে তারা নিজেদের ভালোবাসার প্রচারকের কলুষমুক্ত ধারণা ঠিক রাখতে পারে। দুঃখজনক ব্যাপার হলো যে অনেকেই এই ধাপ পেরোতে