রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কি করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা: রিফাত আল মাজিদ।।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৯ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড আরও ২১ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৬০২ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন।

এর মধ্যে আপনাদের স্বাস্থ সচেতনতায় জরুরি একটি বিষয় আলোচনা করবো। আপনার প্রতিবেশী করোনায় আক্রান্ত শুনলে কি করবেন?

১. অস্থির বা উদ্বিগ্ন হবেন না। খেয়াল করবেন, তিনি সচেতন কিনা। অযথা তাকে বিরক্ত করবেন না। ২। যদি অসচেতন হয়, তবে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ করবেন। ৩.। প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল বা স্থানীয় প্রশাসনের সহযোগীতা নেন।
৪। যদি সচেতন নাগরিক হন, তবে নিজে থেকেই আইসোলোশন বা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

৫। বাড়ীতে আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির খোঁজ খবর রাখুন। ৬। তার খাবার লাগবে কিনা, প্রয়োজনে তাকে এসব সরবরাহ করেন, যেন তার বাইরে যেতে না হয়।

৭। করোনা মানেই মৃত্যু নই,, সুস্থতার হার ৯৮%, সুস্থতার পর তার সাথে আপনার সমাজব্যবস্থা গড়ে উঠবে, তাই দায়ীত্বশীল আচরণ করুন।
৮। করোনা আক্রান্ত রোগী ঘরে আবদ্ধ থাকলে এই রোগ সমাজে বা প্রতিবেশির মাঝে ছড়াবেনা। ৯। রোগীর মৃত দেহ থেকে রোগ ছড়ায়না, কেননা তার দেহ থেকে কোন রস নিঃসরণ হয় না।

তাই আসুন, আতংকিত না হয়ে প্রতিবেশীর পাশে দাড়াই বিপদে তাকে সাহায্য করি সাধ্যমত। নিজেরা সাবধান থাকি অন্যকেও সাবধান ও ঝুঁকি মুক্ত রাখি।চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য বিধি মেনে চলি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ