শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কোম্পানীগঞ্জে মাদরাসা ছাত্রী ধর্ষণ, যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফাজিল প্রথম বর্ষের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে ভুক্তভোগী পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক মনিরুল ইসলাম তারেককে (১৮) আটক করেছে পুলিশ।

আটককৃত তারেক উপজেলার রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াতী ভূঞা বাড়ির মো. খানের ছেলে।

পরে ভিকটিমের মা বাদী হয়ে রাত সাড়ে দশটার দিকে ধর্ষক ও তার সহযোগী চরকাঁকড়া ইউনিয়নের আহছান উল্যার ছেলে মো. নাহিদকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে জানা যায়, গত বুধবার (২২ জানুয়ারি) আটককৃত যুবক ওই মাদরাসা ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পেরে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভিকটিমের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

আটককৃত যুবককে শনিবার (২৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া এ ঘটনায় পলাতক আরও এক আসামীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ