শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দাউদকান্দিতে মাদরাসা শিক্ষককে মারধর, মামলা দায়েরে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশের সাবেক মুহাদ্দিস ও তাহযিবুল বানাত বালিকা মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম আজিজীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

গত সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়ায় এ হামলার ঘটনা ঘটেছে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন আহতের স্বজনরা। এতে মাওলানা আবুল কালাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মাদরাসার একটি সনদ আনতে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে বের হন মাওলানা আবুল কালাম। এ সময় ভূমিদস্যু খ্যাত আবুল কালাম ড্রাইভার (৩২) ও তার ভাতিজা জুয়েল (১৯) এসে তার ওপর হামলা চালায়। তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করে। মারধরের এক পর্যায়ে বেহুশ হয়ে গেলে তাকে রাস্তায় ফেলে যায় হামলাকারীরা। পরে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এদিকে এলাকাবাসী ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে হামলাকারীদের গ্রেপ্তার করে। তবে স্থানীয় মেম্বারসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতা মাওলানা আবুল কালামের পরিবারকে মামলা করতে নিষেধ করে। তারা বিচার করার কথা বলে আসামীদের থানা থেকে বের করে নিয়ে যায়।

এ সম্পর্কে জানতে মেম্বার ইসমাইল মিয়াকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিফ করেননি।

মাওলানা আবুল কালাম আওয়ার ইসলামকে বলেন, আগামী সোমবার এ নিয়ে থানা চত্বরে বিচার বসবে। আমি চাই, আমাকে যারা হেনস্থা এবং মারধর করেছে, তাদের উপযুক্ত বিচার চাই আমি। সাথেসাথে আমার জমি দখল করে তারা ভোগ করছে, সেটাও আমি ফেরত চাই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ