শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঝিনাইদহে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার দায়ে পিন্টু কুমার মজুমদার নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) উপজেলার কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে ওই স্কুলশিক্ষককে আটক করা হয়।

আটক পিন্টু কুমার মজুমদার উপজেলার কুমিড়াদহ গ্রামের চণ্ডি প্রশাদ মজুমদারের ছেলে ও রঘুনন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, বুধবার সকালে নিজের ফেসবুকে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায় নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করেন পিন্টু কুমার মজুমদার। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা তার বাড়িতেও হামলা চালায়।

পরবর্তীকালে বিষয়টি জানতে পেরে পুলিশ কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে স্কুলশিক্ষক পিন্টু কুমার মজুমদারকে আটক করে। পাশাপাশি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশ, সরকার দলীয় নেতাকর্মী, ছাত্রলীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আটক স্কুলশিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ