সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

পটিয়া উপজেলা পরিষদ ময়দানে ইসলামি সম্মেলন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

ঐতিহ্যবাহী দীনি সেবা সংগঠন পটিয়া উপজেলা ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় পটিয়া উপজেলা পরিষদ ময়দানে আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ২ টা থেকে বিশাল ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হবে।

আল জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস হাকীমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন সংস্থার উপদেষ্টা ও জামিয়া পটিয়ার শিক্ষক মাওলানা আমিনুল হক ও জামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা আবু তাহের নদভী।

জাতীয় সংসদের মাননীয় হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব শামসুল হক চৌধুরী (এমপি) ও পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখবেন- জামিয়া পটিয়ার সাবেক শিক্ষাসচিব ও মুহাদ্দিস মাওলানা মুফতি শামশুদ্দীন জিয়া, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাফেজ হাসান জামিল, মাওলানা রাফি বিন মুনির ও মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী পটিয়া প্রমুখ।

ইতোমধ্যে সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়েছেন সংগঠনের সভাপতি মাওলানা মিজানুর রহমান। মাহফিলে ধর্মপ্রান তৌহিদী জনতার স্বঃতুস্ফূর্ত উপস্থিতি কামনা করেছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ