রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে সাফাই দিলেন দিল্লির শাহী ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের মুসলিমবিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে গোটা দেশ উত্তাল। রাজপথ থেকে টিভি টকশো, জমিয়ত থেকে জামায়াত ইসলামী-সর্বত্রে চলছে এ বিলের বিরোধীতা। তবে মুসলিমদের পক্ষ না নিয়ে মোদি সরকারকে সমর্থন দিলেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি।

তিনি মনে করেন, ভারতের নতুন এ আইন মুসলিমদের জীবনে কোনও প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দিল্লির জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি। একইসঙ্গে এ আইন নিয়ে ভয় না পাওয়ারও অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার শাহী ইমাম বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) মধ্যে পার্থক্য রয়েছে। সিএএ আইনে পরিণত হয়েছে কিন্তু এনআরসি শুধুমাত্র ঘোষিত হয়েছে, আইনে পরিণত হয়নি।

নাগরিকত্ব আইনে ভারতীয় মুসলিমদের ভয় পাওয়ার কিছু নেই। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এই আইনের কারণে ভারতীয় নাগরিকত্ব পাবে না। ভারতীয় মুসলিমরা যেমন আছেন, তেমন থাকবেন।

সংবাদ সংস্থা এএনআইর পোস্ট করা ওই ভিডিওতে শাহী ইমাম আরও বলেন, প্রতিবাদ ভারতের মানুষের গণতান্ত্রিক অধিকার। কেউ আমাদের এটা করা থেকে আটকাতে পারবে না। যদিও এটা গুরুত্বপূর্ণ যে, এটা নিয়ন্ত্রিতভাবে হওয়া উচিত। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ