রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

অ্যামনেস্টির দাবি ইরানে চার দিনেই নিহত তিন শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে সরকারবিরোধী বিক্ষোভে হতাহতের নতুন তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটি দাবি করে, ইরানের সহিংসতায় চার দিনেই নিহত তিন শতাধিক।

আজ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন বলছে, ১৫ থেকে ১৮ নভেম্বর সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা ৩০৪ জন।

সংস্থাটি জানায়, বেশিরভাগের মৃত্যু হয়েছে মাথায়, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে। সাংবাদিক, মানবাধাকির কর্মী ও শিক্ষার্থীসহ গ্রেপ্তার হয়েছে কয়েক হাজার। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি ভিডিও বিশ্লেষণ করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এই তথ্য পেয়েছে।

১৫ থেকে ১৮ নভেম্বর রেভ্যুলেশনারি গার্ড ও মিলিশিয়া যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে সেই তথ্য তাদের কাছে আছে বলে দাবি করে সংস্থাটি।

তবে ওই বিক্ষোভে হতাহতের কোনও সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি তেহরান। এ মাসের শুরুতে ইরানে নিহতের সংখ্যা ২০৮ বলে জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ