শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

মুসলিম ক্রিকেটারকে বিয়ে করতেই ইসলাম গ্রহণ করেছিলেন এ অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শর্মিলা ঠাকুর। বলিউডের স্বনামধন্য অভিনেত্রীদের একজন। অভিনয়ে অসামান্য অবদানের জন্য ২০১৩ সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন তিনি। প্রেমের সম্পর্কের মাধ্যমে মুসলিম ক্রিকেটার মনসুর আলিকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

ইসলাম ধর্ম গ্রহণ করার পরই বিয়ে করেন মনসুর আলি পতৌদিকে। মুসলিম হওয়ার পর তার নামকরণ করা হয় আয়েশা। শর্মিলার তিন সন্তানের সাইফ আলি খান, সোহা আলি খান, সাবা আলি খান প্রত্যেকেই ইসলাম ধর্মের অনুসারী।

শর্মিলা একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা গীতেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির ঠাকুর এলগিন মিলস-এর জেনারেল ম্যানেজার। ১৯৮৯ সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘অপুর সংসার’ দিয়ে শর্মিলা তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন।

শর্মিলা তার জীবনসঙ্গী হিসাবে খ্যাত ক্রিকেটার এবং ভারতীয় দলের অধিনায়ক মনসুর আলী খান পতৌদিকে বেঁছে নিয়েছিলেন। মনসুর আলী খান পতৌদির সাথে শর্মিলার প্রথম সাক্ষাত হয়েছিল কলকাতায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ