শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ফের শীতল যুদ্ধ শুরু হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে: গর্বাচেভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফের শীতল যুদ্ধ শুরু হলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে বলে সতর্কবাণী করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ।

রোববার (১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি করেন।

আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেছেন, আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রাখলে তা বিশ্বের সব দেশের জন্য বিপদ বয়ে আনবে।

গর্বাচেভ বলেন, আমেরিকাকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং এটিই হচ্ছে ইতিহাসের আসল শিক্ষা।

তিনি ক্ষমতায় থাকাকালে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। পরবর্তীতে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল তারা। মিখাইল গর্বাচেভ সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, যখন বৃহৎ শক্তিগুলো কোনো আঞ্চলিক সংকটে নাক গলায় তখন তা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়।

সাবেক এ সোভিয়েত নেতা বলেন, বিশ্বের রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষও এখন একথা উপলব্ধি করে, নতুন করে কোনো শীতল যুদ্ধ হতে দেয়া যাবে না। কারণ এর পরিণতিতে উষ্ণ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে যার ফলে গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সেনা নিয়োজিতের পর এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ হাজারের বেশি মার্কিন সেনা। ওয়াশিংটন ও তার মিত্ররা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার অজুহাতে আফগানিস্তানে সেনা সমাবেশ ঘটালেও গত দেড় যুগে দেশটিতে নিরাপত্তাহীনতাই কেবল বেড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ