বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রতিদিন চা পানে মস্তিষ্ক ভালো থাকে: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় সবার কাছেই খুব জনপ্রিয় একটি পানীয় চা। প্রাচীন কাল থেকেই ক্লান্তি দূর করার জন্য চায়ের ব্যবহার হয়ে আসছে। কাজের ফাকে, ক্লান্তি দূর করতে অথবা ঘুম থেকে মুক্তি পেতে চা খাওয়া হয়। চা উৎপাদন করে অনেক দেশ সফলতাও অর্জন করেছে। এর পাশাপাশি অনেক দেশ চা নিয়ে গবেষণা করেও পেয়েছে সফলতা।

তেমনি নতুন এক গবেষণা নিয়ে সামনে এসেছেন গবেষকরা। তারা দাবী করছেন, প্রতিদিন যারা চা পান করে না তাদের চেয়ে প্রতিদিন যারা চা পান করে তাদের মস্তিষ্ক বেশি ভালো থাকে। তারা এটিও বলছেন, প্রতিদিন চা পানকারীদের মস্তিষ্ক কাঠামোগতভাবে বেশি উন্নত এবং বেশি কার্যকারী।

এই গবেষণা সম্পর্কে অ্যাজিং জার্নালে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়। প্রতিবেদনে এই গবেষণার বিভিন্ন দিক নিয়ে কথা বলা হয়েছে। প্রতিবেদনে গবেষণার প্রক্রিয়া নিয়েও বর্ণনা দেয়া হয়।

গবেষণায় দেখা যায়, কিছু মানুষকে ২ভাগে ভাগ করা হয়। এক ভাগে ছিলো যারা প্রতিদিন চা পান করে এবং অন্য ভাগে ছিলো যারা প্রতিদিন চা পান করেন না। তাদেরকে চা নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। বিভিন্ন চা এর বানান জিজ্ঞেস করা হয়।

গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেকেই ৬০বছরের বেশি ছিল এবং সবাইকেই তাদের স্বাস্থ্য এবং জীবনযাত্রা নিয়ে প্রশ্ন করা হয়। গবেষণায় অংশ গ্রহণকারীদের উত্তর শুনে গবেষকরা চা পানকারীদের এবং যারা চা পান করে না তাদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখেন।

তারা দেখতে পান, যারা প্রতিদিন চা পান করেন তারা তুলনা মূলকভাবে কম ক্লান্ত হন, কাজ-কর্ম বেশি করতে পারেন, মস্তিষ্ক বেশি সচল থাকে এবং শরীর অন্যদের তুলনায় বেশি ফুরফুরা থাকে। তবে প্রতিদিন চা পানকারীদের মস্তিষ্ক বেশি সচল থাকে এবং যে কোন ধরনের চাপ নিতে সক্ষম। মস্তিষ্কের কার্য ক্ষমতাও বৃদ্ধি পায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু এটি একটি পরিমিত পর্যায়ে রাখা উচিৎ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ