বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাবা’র তাওয়াফে কাঠের খাটিয়া থেকে বৈদ্যুতিক গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সময়ের সাথে সাথে আল্লাহর মেহমানদের যাত্রা সহজ করতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। আল্লাহর মেহমানদের জন্য সৌদি সরকার দিন দিন নতুন নতুন সংযোজন আনছেন। এরই মধ্যে তাওয়াফের জন্য বৈদ্যুাতিক গাড়ি নামিয়েছেন তারা। অথচ একসময় বৃদ্ধ হাজিদেরকে কাঠের খাটিয়ায় চড়িয়ে তাওয়াফ করানো হতো।

কাঠের খাটিয়া থেকে আজ তাওয়াফে কাবায় ব্যবহার হচ্ছে অত্যাধুনিক বৈদ্যুতিক গাড়ি।

আল-আরাবিয়ার প্রতিবেদনে আরো জানা যায়,  কাবাঘরের হজ ওমরা পালনকারী বৃদ্ধ-বৃদ্ধা বয়স্কদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাচীনকালে কাবার তাওয়াফের সময় আল-শবরিয়াহ ব্যবহার করা হতো, এটি একটি কাঠের পালকি। প্রতিবন্ধী ও বয়স্ক হজ ওমরা পালনকারীরা সেটাতে বসলে দুইজন সেটা বহন করে তাওয়াফ করাতো।

জানা যায়, প্রাচীন কালের আল-শবরিয়াহ বা কাঠের খাটিয়া মৃতব্যাক্তিদের বহনের খাটের মত দেখতে। বিশেষত যারা অক্ষম ও প্রতিবন্ধী তাদের জন্য এটি ব্যবহার করা হতো।

আল-শবরিয়াকে সুন্দর ডিজাইনে এবং বিভিন্ন রঙে ডিজাইন করা হতো। এটার  উপর রেশম ও সুতির কাপড় জড়ানো থাকতো।

সৌদির ঐতিহাসিক ইসমাইল আল বারাকাতি বলেন, পুরানো দিনগুলিতে তাওয়াফ চলাকালীন তিনি প্রায়ই খট খট শব্দ শুনতেন। সে শব্দ ছিলো কাঠের তৈরি আল-শবরিয়ার। এ শব্দ করে পথচারীদের জায়গা করে দেয়ার আহ্বান জানানো হতো।

বর্তমান সরকার মাজুর অসুস্থ ব্যাক্তিদের তাওয়াফের জন্য প্রায় ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি ১৫টি স্পটে ব্যবস্থা করে রেখেছেন।

যারা বৃদ্ধ বা অসুস্থ, প্রতিবন্ধী তারা সেগুলো ব্যবহার করে কাবা শরিফ তাওয়াফ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ