শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

তুষারধসে দুই ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সিয়াচেনে তুষারধসে দুইজন ভারতীয় সেনার মৃত্যু ঘটেছে। সে সময় ওই দুই সেনা সিয়াচেন হিমবাহের ১৮০০ ফুট উঁচুতে টহল দিচ্ছিলেন। শনিবার সকালে হিমবাহে তুষারধসের ঘটনাটি ঘটে।

ঘটনার পর পরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের উদ্ধার তৎপরতায় তুষারের নিচে চাপা পড়া ওই দুইজন সেনা সদস্যকে দ্রুত খুঁজে বের করা সম্ভব হয়। এরপর তুষারের নিচ থেকে টেনে তোলার সঙ্গে সঙ্গেই একটি হেলিকপ্টারে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের প্রায় সব ধরনের চেষ্টা পরও ওই দুই সেনা সদস্যকে বাঁচানো সম্ভব হয়নি। তুষারের নিচে দমবন্ধ হয়ে আগেই তারা মারা গিয়েছিলেন।

এর আগে ১৮ নভেম্বর একইরকম আরেকটি হিমবাহ ধ্বসের ঘটনায় সিয়াচেনে চারজন সেনা ও দুইজন সাধারণ নাগরিক মারা যাওয়ার ঘটনা ঘটেছে। সূত্র: ইন্ডিয়া টুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ