শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি মাদকাসক্তি: ধ্বংসের মুখে যুবসমাজ লন্ডনে তাপপ্রবাহে পথচারীদের মাঝে বিকেএমের ঠান্ডা পানি বিতরণ জমিয়তের ভাটারা থানার সভাপতি জাকির কাসেমী, সম্পাদক আনিসুর রহমান উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম ‘কওমি মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নেওয়া হচ্ছে’

হাতে কুরআন লিখে গিনেস বুকে নাম লেখানোর ঘোষণা ভারতীয় যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাতে লেখা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম কুরআনে কারিমের কপি তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখিয়েছিলেন মিসরীয় এক ক্যালিগ্রাফার। যিনি সেই সময়ে হাতে লিখা ৭০০ মিটার দৈর্ঘ্যের কুরআনে কারিমের কপি তৈরি করে বিশ্ববাসীকে তাক লাগাতে সমর্থ হয়েছিলেন। তবে সেই রেকর্ড যে আর থাকছেনা-সে তথ্যই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে।

সম্প্রতি ১ হাজার মিটার দৈর্ঘ্যের হাতে লেখা কুরআনের নতুন একটি কপি তৈরি করে আগের সেই রেকর্ড ভাঙার ঘোষণা দিয়েছেন এক ভারতীয় যুবক।

خطاط هندي يأمل بالتسجيل في جينيس لأطول مصحف بخط اليد 

সা'দ মুহাম্মাদ হাশিস নামের এই যুবক এখনো পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি ৩ বছর ধরে তিনি হাতে লেখা বিশ্বের দীর্ঘতম কুরআনের কপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

তার দাবি, 'আমি যদি আমার মহান ব্রত (হাতে লেখা দীর্ঘতম কুরআন) সম্পূর্ণ করতে পারি, তাহলে অবশ্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আমার নামই লিপিবদ্ধ হবে।

জো-২৪ ডটনেট অবলম্বনে বেলায়েত হুসাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ