মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামি খেলাফতের এক মুদ্রা বিক্রি হলো ৪০ কোটিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত শাসনামলের একটি দুর্লভ মুদ্রা বিক্রি হয়েছে ৩৭ লাখ ২০ হাজার পাউন্ডে। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় ৪০ কোটি ৫৩ লাখ টাকা।

গত ২৪ অক্টোবর লন্ডনে এক নিলামের মাধ্যমে মুদ্রাটি বিক্রি হয়। তবে যিনি মুদ্রাটি কিনেছেন তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

১ পাউন্ড কয়েনের আকৃতির মুদ্রাটি স্বর্ণের তৈরি। ইসলামি শাসনামলের প্রথম দিকে উমাইয়া খিলাফাতের সময়ের দিনার সেটি। মুদ্রাটির ১০৫ হিজরি বা ইংরেজি ৭২৩ সালের বলে জানা গেছে।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, দুর্লভ এই মুদ্রাটি এর আগে বিক্রি হওয়া ইসলামি মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম পেয়েছে। কারণ, ঐতিহাসিকভাবে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই মুদ্রা মাত্র ডজনখানেকই ছিল।

মুদ্রাটির গায়ে খোদাই করে ‘মাদিন আমির আল-মুমিনিন বিল-হিজাজ’ কথাটি লেখা আছে। ইসলামের বেশ কয়েকজন খলিফার মালিকানায় সেটি ছিল বলে বিশ্বাস করা হয়।

মুদ্রাটিতে ব্যবহৃত সোনা সৌদি আরবের মক্কা ও মদিনার কাছাকাছি কোনো খনি থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ইসলামের প্রথম চার খলিফার শাসনকালের পর শুরু হয় উমাইয়া শাসনামল। খুলাফায়ে রাশেদিনের পর খেলাফাতের পরিচালনা করেন উমাইয়ারা। মহানবী হযরত মুহাম্মদ সা. এর সাহাবি এবং তৃতীয় খলিফা হযরত উসমান রা. উমাইয়া বংশের একজন সদস্য ছিলেন। সূত্র: গাল্ফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ