মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জার্মানে ইমামদের জন্য নতুন আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উরোপীয় ইউনিয়নের বাইরে থেকে জার্মানিতে আসা ইমামদের জার্মানিতে থাকতে হলে জার্মান ভাষা বলার দক্ষতা অর্জন করতে হবে৷

জার্মানের মন্ত্রিসভায় উত্থাপিত এই খসড়া আইনে বিশেষভাবে ইসলাম ধর্মের কথা উল্লেখ করা হয়েছে বলে বুধবার নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র৷

তিনি বলেন, বিদেশি ইমামেরা জার্মান বলতে পারবেন বলে আমরা আশা করি৷

জার্মানির বর্তমান শ্রমআইনে দাতব্য কিংবা ধর্মীয় কাজের জন্য ভিসা ইস্যু করতে কোনো শর্ত আরোপ করা নেই৷

খসড়া আইনে এই ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে৷ এটি পাস হলে বিদেশি ধর্মীয় নেতাদের জার্মানিতে আসার এক বছরের মধ্যে পরিবার, কেনাকাটা, কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জার্মান ভাষায় আলোচনা করার দক্ষতা অর্জন করতে হবে৷

খসড়া আইনে বলা হয়েছে, ধর্মীয় কারণে নেতারা তাঁদের সম্প্রদায়ে প্রায়সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার বলেছেন, সফলভাবে অভিবাসনের জন্য জার্মান ভাষায় দক্ষতা অর্জন করা অপরিহার্য৷

সবুজ দলের আইনপ্রণেতা ফিলিৎস পোলাট খসড়া আইনের সমালোচনা করেছেন৷ তিনি বলেন, এটি পাস হলে ইমাম স্বল্পতার বিষয়টি আরও বেড়ে যাবে৷ বর্তমানে জার্মানিতে প্রায় দুই হাজার মসজিদ রয়েছে৷ প্রায় ৯০ শতাংশ ইমাম বিভিন্ন দেশ থেকে এসেছেন৷ডয়েচে বেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ