মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদির লোহিত সাগর পাড়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন♦

মানুষ মাত্রই সৌন্দর্য-পাগল। সুন্দর সবসময় মানুষকে আকর্ষণ করে। আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানবজাতির রয়েছে আলাদা টান। সুন্দর প্রকৃতি মনভরে দেখতে মানুষ দূরদূরান্ত সফর করে। উদ্দেশ্য, প্রকৃতির সৌন্দর্য দেখে দেহ-মনকে সুন্দর করা এবং প্রফুল্ল রাখা।

সৌদি আরবের ঐতিহাসিক তাবুকে রয়েছে মুগ্ধকর অনেক প্রাকৃতিক সৌন্দর্য। নগরীর ৩২৫ কিলোমিটার দক্ষিণে লোহিত সাগর উপকূলীয় এলাকা পর্যটকদের নিকট দারুণ জনপ্রিয়।

এখানের মনোমুগ্ধকর অসংখ্য সব প্রাকৃতিক দৃশ্য ভ্রমন পিপাসু মানুষদের হাতছানি দিয়ে ডাকে। পৃথিবীর নানাপ্রান্ত থেকে চোখজোড়ানো এই দৃশ্য বাস্তবে অবলোকন করতে ছুটে আসে অসংখ্য প্রকৃতিপ্রেমী মানুষ।

এখানের সমুদ্র সৈকতের সঙ্গে মানুষের মিতালি খুবই আনন্দঘন;সাঁতারের সময় জলের সঙ্গে অন্তরঙ্গ ভাব জমায় তারা।

যেন,আজন্ম বন্ধুত্ব তাদের সমুদ্র ও সমুদ্র-জলের সঙ্গে। সৈকত সবার-ই যেন শৈশবের উন্মাদনা-কেন্দ্র। নীল জল আর সূর্যের কিরণ তাদের উন্মদনাকে করে তোলে আরও রঙিন।

সৈকতের পাশে ৭০ বছরের পুরনো একটি মালবাহী জাহাজের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। কিংবদন্তি আছে,মিসরীয় এই জাহাজটি সৌদি থেকে ফেরার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে আর চলতে পারেনা।

পরে সেটি এখানেই রয়ে যায়। ৭০ বছর পরেও জাহাজটি অবিকল সেভাবেই পড়ে রয়েছে সমুদ্রের বেলাভূমিতে।

আল-আরাবিয়া অবলম্বনে বেলায়েত হুসাইনের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ